প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

“শারীরিক প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, দেশ ও জাতির অগ্রগতি নিশ্চিত করি”— প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের আয়োজনে একটি সামাজিক সচেতনতামূলক আলোচনা ও মতামত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর সুবর্ণ ভবনে এ মতামত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)।  

অনুষ্ঠানে বিএসপিএমআর সভাপতি অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এম.এ.কে. আজাদ বক্তব্য প্রদান করেন।

এছাড়া বিএসপিএমআর'র কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন নিটরোর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিরুল ইসলাম।  

আলোচনায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বলেন—

• প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারি কোটা ব্যবস্থা, বিশেষায়িত জব ফেয়ার, ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক ভূমিকা রাখছে।
• তবে এসব উদ্যোগকে টেকসই ও কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, নীতিগত সমন্বয় এবং বহুমুখী অংশীজনের সম্পৃক্ততা।
• নীতি প্রণয়ন, কর্মপরিকল্পনা ও পর্যবেক্ষণ প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের প্রতিনিধিত্বশীল সংগঠনসমূহকে অন্তর্ভুক্ত করা জরুরি, যাতে অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়ে ওঠে এবং প্রতিবন্ধী ব্যক্তিরা আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের সাথে সমাজে অবদান রাখতে পারে।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন—

• দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী কমিউনিটির ক্ষমতায়ন সম্ভব।
• সমন্বিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাবলম্বী, মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসিফ ইকবাল চৌধুরী, প্রতিষ্ঠাতা, সুবর্ণ নাগরিক ফাউন্ডেশন। তিনি বলেন, সুবর্ণ নাগরিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশু, নারী ও পুরুষদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং জীবনমান উন্নয়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে।

আরবিএস
এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিকতাকে আরও গতিশীল করতে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের বিজয়কে হত্যা করা হয়েছে। দেশকে পাকিস্তানীকরণের দিকে ঠেলে দেয়া হয়েছে। গণমাধ্যমকে তাই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন...
শোভাযাত্রা, আলোচনা সভা আর সমাবেশ, রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে নারী দিবস। এবারের নারী দিবসে মূল ভাবনা, ব্রেক দ্যা বায়াস বা পক্ষপাত ভাঙা।নারীরা এখন শিক্ষা বা অর্থনীতিতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর