নারী দিবসে সবক্ষেত্রেই নারী-পুরুষ সমতার ডাক

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৯:২৩ পিএম

শোভাযাত্রা, আলোচনা সভা আর সমাবেশ, রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে নারী দিবস। এবারের নারী দিবসে মূল ভাবনা, ব্রেক দ্যা বায়াস বা পক্ষপাত ভাঙা।

নারীরা এখন শিক্ষা বা অর্থনীতিতে সমানভাবে অংশ নিলেও সমাজের পক্ষপাতিত্বমূলক আচরণে এখনো জারি আছে লড়াই। তাই নেত্রীরা বলছেন, সবখানে থাকতে হবে নারী-পুরুষ সমতা।

নারীর অধিকার আর প্রাপ্যতার সমতা আদায়ের লড়াইটা দীর্ঘদিনের। প্রেক্ষাপট পাল্টেছে, শিক্ষা, ব্যবসা কিংবা রাজনীতি সব কিছুতেই নারীদের পাদচারণা তুমুল এখন।

তারপরও চলার পথে নিপীড়নের বাঁধা রয়েই গেছে। শহুরে নারীর জীবনে বাঁধা নিয়ে কথা হলেও আদিবাসী নারীদের বৈষম্যের কথাগুলো এখনো অজানাই রয়ে গেছে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তারা জানান, করোনাকালে আদিবাসী নারীদের আয় কমেছে আশি শতাংশ। পারিবারিক সহিংসতার শিকার নারীদের সংখ্যাটাও অনেক বেশী।

আরও পড়ুন: নারী দিবস নিয়ে কি ভাবছেন বিভিন্ন স্তরের নারীরা

তবে এসব বাঁধাকে পরাজিত করে নারীরা জয় ছিনিয়ে আনবে বলে আশা করেন শিক্ষামন্ত্রী। নারী দিবস উদযাপনে বর্ণিল শোভাযাত্রা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরাও।

শোভাযাত্রা শেষে নসরুল হামিদ মিলনায়তনে মোড়ক উন্মোচন হয় সংগঠনটির নারী বিষয়ক ম্যাগাজিন কণ্ঠস্বরের।

কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে, সম্পত্তিতে নারীদের সমান অধিকারসহ বিশ দফা দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রা করেন নারী নেত্রীরা।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিকতাকে আরও গতিশীল করতে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর