লায়ন সালমা আদিল এমজেএফ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির উদ্যোগে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ, ডিস্ট্রিক্ট গভর্নর টিম এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৫–২০২৬ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামী দায়িত্ব হস্তান্তর করেন। ২০২৬–২০২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন সালমা আদিল এমজেএফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন শওকত চৌধুরী এমজেএফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু পিএমজেএফ।

সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য দেন লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ এবং লায়ন এস এম সামসুদ্দিন এমজেএফ।

বক্তারা ডায়নামিক সিটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, নতুন প্রেসিডেন্ট সালমা আদিলের নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, মানবসেবা, নেতৃত্বের উৎকর্ষ, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করে তোলাই হবে তাঁর অগ্রাধিকার। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে লিও ক্লাব অব গোল্ডেন সিটির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরবিএস
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পূবালী ব্যাংক পিএলসি এর প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে ব্যাংকটি।
লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের নতুন কমিটির অভিষেক হলো। ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এই সংগঠনটির ২০২৩-২০২৪ মেয়াদে নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ক্লাবের সভাপতি...
অশ্লীল ভিডিও ভাইরালকাণ্ডে রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন...
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এমন দাবি ও জল্পনা-কল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ছয়জন রোগীর শরীরে সফলভাবে লিভার প্রতিস্থাপন করে দেশের চিকিৎসা বিজ্ঞানে এক অনন্য ও যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। হাসপাতালের...
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর