অস্ত্র গোলাবারুদ ঘাটতির খবর ভিত্তিহীন: ট্রাম্প

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এমন দাবি ও জল্পনা-কল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবারে নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে জানান, বর্তমানে আমেরিকার কাছে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে এবং এই সরবরাহ ব্যবস্থা অভূতপূর্ব গতিতে আরও বৃদ্ধি করা হচ্ছে।

ট্রুথ সোশ্যালে অত্যন্ত কড়া ভাষায় ট্রাম্প লিখেন, দেশের কাপুরুষ ও বিশ্বাসঘাতকেরা রটাতে ভালোবাসে যে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ নাকি ফুরিয়ে আসছে, কিন্তু তাদের এসব দাবি একেবারেই সত্য নয়।

তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে এখন এত বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুদ রয়েছে যে তা ব্যবহারের কথা হয়তো কখনোই ভাবতে হবে না।

একই সাথে তিনি জানান, মার্কিন সামরিক ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি এমন অভাবনীয় ও রেকর্ড গতিতে এখন নতুন নতুন গোলাবারুদ উৎপাদন করে জাতীয় মজুদকে সমৃদ্ধ করা হচ্ছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

একাত্তর/এআরএস
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে আদালতে গেছে দেশটির তিন সংবাদমাধ্যম—সিএনএন, এমএস নাউ ও পলিটিকো।
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের জরুরি আকুতি সত্ত্বেও শেষ মুহূর্তে ইয়েমেনে নির্ধারিত বিমান হামলা নাটকীয়ভাবে...
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সামরিক ও নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে 'জানফাদা' নামের এক বিশাল গণ-মোবিলাইজেশন কর্মসূচি জোরদার করেছে ইরান সরকার।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর