বিএমইউতে বিনা খরচে সফল ছয় লিভার প্রতিস্থাপন

 

 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ছয়জন রোগীর শরীরে সফলভাবে লিভার প্রতিস্থাপন করে দেশের চিকিৎসা বিজ্ঞানে এক অনন্য ও যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। হাসপাতালের প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারিসহ ১৯টি বিশেষায়িত বিভাগের প্রমোড ও অত্যন্ত দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় এই জটিল অস্ত্রোপচারগুলো সম্পন্ন হয়।

হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকেই জটিল সব রোগের সফল চিকিৎসার ধারা বজায় রাখার ধারাবাহিকতায় এই বড় অর্জন এলো। সফল এই অস্ত্রোপচারের খবর আনুষ্ঠানিকভাবে জানাতে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই ঘটনাকে দেশের স্বাস্থ্য খাতের জন্য এক 'যুগান্তকারী অর্জন' বলে অভিহিত করেছেন।


তিনি বলেন, প্রতিটি অস্ত্রোপচারের আগে দাতা ও গ্রহীতার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা, স্বাস্থ্যগত সক্ষমতা যাচাই এবং সংশ্লিষ্ট আইনগত ও নৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অস্ত্রোপচারের পর রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। এ জন্য সুপার স্পেশালাইজড হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের মাধ্যমে তাদের ফলোআপ সেবা চালু রয়েছে।

বিএমইউ উপাচার্য আরও বলেন, লিভার প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসায় রোগীদের আস্থা অর্জন একটি বড় চ্যালেঞ্জ। চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। নিয়মিতভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম চালু থাকলে এ ধরনের চিকিৎসাসেবার পরিধি বাড়বে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতেও এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরপর তিন দফায় অনুষ্ঠিত এই ছয়টি লিভার প্রতিস্থাপন প্রক্রিয়ায় বিএমইউ’র চিকিৎসকদের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করেছে ভারতের হায়দারাবাদের বিশ্বখ্যাত ‘এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি’ হাসপাতালের বিশেষজ্ঞ প্রতিনিধি দল।


অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর লিভার দাতা এবং গ্রহীতা উভয়েরই প্রয়োজনীয় যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং চিকিৎসক দলটি নিশ্চিত করেছেন যে তারা সকলেই বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় দেশের সাধারণ মানুষের বিদেশনির্ভরতা এবং বিপুল অর্থ অপচয় কমাতে সুপার স্পেশালাইজড হাসপাতালে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা ও বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী আরও এক আনন্দদায়ক তথ্য প্রকাশ করে জানান, এই সাফল্যেই তারা থেমে থাকছেন না। খুব দ্রুতই আরও চারজন রোগীর শরীরে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট করার লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় রোগী নির্বাচন ও আনুষঙ্গিক প্রশাসনিক ও চিকিৎসা প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। বিশেষ সুবিধাস্বরূপ এই পরবর্তী চারটি লিভার প্রতিস্থাপন সম্পূর্ণ বিনা খরচে সম্পন্ন করা হবে বলেও বিএমইউ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যা দেশের দরিদ্র ও জটিল ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য এক আশার আলো তৈরি করেছে।

একাত্তর/এআরএস
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘মুজিব শতবর্ষ লিভার প্রতিস্থাপন প্রোগ্রাম’ এর উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১০ টায় (১৭ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে হেপাটোবিলিয়ারি,...
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সামরিক ও নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে 'জানফাদা' নামের এক বিশাল গণ-মোবিলাইজেশন কর্মসূচি জোরদার করেছে ইরান সরকার।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর