শ্রাবণ সন্ধ্যায় ‘অন্তর্দাহ’: সুরের ধারায় শোক, বেদনা ও প্রতিবাদের প্রত্যয়

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

শ্রাবণ সন্ধ্যার অঝোর বর্ষণের মাঝে সুর, নৃত্য ও আবৃত্তির এক অন্যরকম মেলবন্ধন ঘটল ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। 

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় লাল-কালো পোশাকের আবহে শুভ ও মঙ্গলের বারতা নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন ‘গাই বাংলার গান পর্ষদ’-এর বিশেষ অনুষ্ঠান ‘অন্তর্দাহ-স্মৃতি দাহ মিলন’।

ঘণ্টাব্যাপী এই সাংস্কৃতিক আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বাঁশির সুর ও দলীয় সংগীতের মাধ্যমে সময়ের অস্থিরতা, গভীর শোক, প্রেম-বিরহ এবং অশুভ শক্তির বিরুদ্ধে মানুষের চিরন্তন লড়াইয়ের রূপ ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘গাই বাংলার গান পর্ষদ’-এর মুখ্য সংগঠক ফজলুল কবীর তুহিন। সাম্প্রতিক সময়ে চারপাশে তৈরি হওয়া সাংস্কৃতিক শূন্যতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের জীবনে সংস্কৃতির প্রভাব অপরিসীম। সংস্কৃতি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতাকে বিকশিত করে। কিন্তু ইদানীং চারপাশে যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে, তার বিপরীতে দাঁড়ানোর প্রত্যয় থেকেই ‘অন্তর্দাহ’-এর আয়োজন।” তিনি যোগ করেন, ‘অন্তর্দাহ’ কেবল একটি প্রথাগত সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও ইতিহাসকে আঁকড়ে ধরে আবার মানবের কাছে ফেরার এক বিনম্র প্রয়াস।

‘সকাতরে ঐ কাঁদিছে মলয়... শোনো শোনো পিতা’ সুরের মূর্ছনা দিয়ে শুরু হওয়া এই আয়োজনে গান পরিবেশন করেন অলোক কুমার দাশ, ইউসুফ হাসান অর্ক, মৌসুমী সরকার, মৌমিতা ও অমিতা। শিল্পীদের কণ্ঠে উঠে আসে অন্তর্দাহের বেদনা ও সহমর্মিতার বার্তা।

আয়োজনে নৃত্য পরিবেশন করেন প্রান্তিক, প্লাবন্তি ইতি ও শান্তনা। বেলায়েত হোসেন ও মহিউদ্দীন শামীমের আবৃত্তি অনুষ্ঠানটিতে যোগ করে ভাবগম্ভীর আবাহ। বাঁশিতে একক সুর তুলে শ্রোতাদের বিমোহিত করেন তপু দাস। এ ছাড়া মিউজিক্যাল ধ্রুপদ পরিবেশন করেন সবুজ, শান্ত ও কামরুল। ছিল শিল্পীদের যৌথ দলীয় সংগীতও।

সংগীত, কবিতা, নৃত্য ও বাদ্যযন্ত্রের এই সমন্বিত পরিবেশনা ছায়ানটের মঞ্চে মুহূর্তেই গড়ে তোলে স্মৃতি, দ্রোহ, শোক ও চেতনার এক প্রদীপ্ত প্রকাশ।

একাত্তর/এসি
বাংলা নববর্ষের প্রথম প্রভাতে রমনায় ছায়ানটের এবারের আহ্বান- ‘ধর নির্ভয় গান’। সোমবার বিকেলে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের আয়োজনে বিশ্বব্যাপী ক্ষয়ে চলা মানবতা আর মূল্যবোধের অবক্ষয় মুছে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহবান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ওই দিন বিকেল তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর