স্মরণসভায় হাতাহাতিতে জড়ালেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৯:০৯ পিএম

প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় হাতাহাতি ও মারামারিতে জড়ালেন বিএনপি নেতাকর্মীরা। চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে এক পর্যায়ে অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুলসহ সিনিয়র নেতারা।

শেষ পর্যন্ত, পূর্ব নির্ধারিত সভাটি হলেও ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের বাইরে দফায় দফায় হাতাহাতিতে লিপ্ত হন স্বেচ্ছাসেবক দল ও যুবদলের কর্মীরা। এতে আহত হন ভবনের কয়েকজন নিরাপত্তাকর্মী।

শনিবার (৬ নভেম্বর) রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের নিচতলার মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় হাজির হয়েছিলেন হাজারো নেতা-কর্মী।

image


সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই ছিল না। শুরু থেকেই হৈচৈ লেগেই ছিল। এতে আমন্ত্রিত বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা বিরক্ত হচ্ছিলেন।

কিন্তু সভা শুরু হতে না হতেই সেই হৈচৈ প্রথমে পরিণত হয় হট্টগোলর। তারপর হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। দফায় দফায় চলে উত্তেজনা।

আরও পড়ুন: মানুষ না খেয়ে মরার পর্যায়ে চলে গেছে: ফখরুল

বিএনপির মহাসচিব যখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তখনও নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত ছিলেন নেতাকর্মীরা। পরিস্থিতি চরমে পৌছলে বক্তব্য থামিয়ে মঞ্চ ছেড়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বসে পড়েন সভার চেয়ারে।

image


নেতাকর্মীদের বিশৃঙ্খল আচরণে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতারা। এক পর্যায়ে আবারও মঞ্চে ফিরে আসেন ফখরুল।

বক্তব্য শেষে নেতারা বের হবার সময় আরেক দফা সংঘর্ষে জড়ান কর্মীরা। এক পর্যায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের বাইরের কাচের দরজা ভেঙ্গে ফেলেন তারা। এই ঘটনায় আহত হন সেখানকার একজন নিরাপত্তাকর্মী।

একাত্তর/আরএ

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর