খালেদার চিকিৎসার চেয়ে সরকার পতন জরুরি: গয়েশ্বর

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৮:২৫ পিএম

বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকার পতনের দাবিই নেতাকর্মীদের কাছে মুখ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত ছাত্র যুব ফোরামের এক সমাবেশে তিনি একথা জানান।

গয়েশ্বর চন্দ্র বলেন, খালেদা জিয়ার ভাগ্যে যা ঘটার ঘটুক। আল্লাহ যদি তাকে রহম করেন তাহলে তিনি জনগণের জন্য বেঁচে থাকবেন। সুতরাং আমার কাছে মনে হয়, খালেদা জিয়ার চিকিৎসার দাবি চেয়ে সরকার পতনের দাবিটাই আমাদের কাছে মুখ্য হওয়া দরকার।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দিনক্ষণ দেখে কখনও কোনো বিস্ফোরণ ঘটে না। জনগণের আন্দোলন রিমোট কন্ট্রোলে চলে না। জন বিস্ফোরণের রিমোট কারও হাতে থাকে না। সেই কারণে বলছি, আপনারা প্রস্তুত থাকুন আর আমরাও প্রস্তুত থাকব।

শক্ত কর্মসূচি বলতে কোনো কর্মসূচি নাই উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনীতির ভাষায় কঠোর কর্মসূচি বলতে কোনো ডেফিনেশন নাই। আপনি যখন বাস্তবায়ন করবেন, তখন সেটা কঠোর করবেন না কি করবেন- সেটা আপনার বিষয়।

আরও পড়ুন: খালেদাকে আবারো কারাগারে পাঠানোর বিষয়ে ভাবা হচ্ছে: তথ্যমন্ত্রী

তিনি আরো বলেন, আমাদের মনস্থির করা দরকার, আমরা যারা বিদেশে চিকিৎসা নিতে অভ্যস্ত- তাদের প্রতিজ্ঞা করা দরকার, আমার নেত্রী যদি বিদেশে চিকিৎসা নিতে না পারেন তাহলে আমরাও বিদেশে চিকিৎসা নেব না।


একাত্তর/আরএ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ...
কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ...
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করেছেন কি না—সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র...
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বাজারে যেসব আলোচনা চলছে, তা শুধুই  ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না—সেটি সম্পূর্ণ তার নিজস্ব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর