জুলাই অপরাধের দ্রুত বিচারের আশ্বাস ট্রাইব্যুনালের, ১১ দলের স্মারকলিপি

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট এবং আন্দোলন চলাকালে নিহতদের শহীদ পরিবারের সদস্যেরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ১১ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতা ও শহীদ পরিবারের প্রতিনিধিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে চিফ প্রসিকিউটরের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কেও জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। 

বৈঠক শেষে চিফ প্রসিকিউটর তাদের উত্থাপিত দাবিগুলোকে সাধুবাদ জানান এবং ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ১১ দলীয় জোট ও শহীদ পরিবারের দাবিগুলোর সঙ্গে তিনি এবং প্রসিকিউশন দল সম্পূর্ণ একমত।

সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর জানান, একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে এবং এর অগ্রগতি শিগগিরই প্রকাশ করা হবে।

প্রসিকিউশনের কাজের অগ্রগতি তুলে ধরে তিনি আরও জানান, জুলাই আন্দোলনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলার ঘটনার তদন্ত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর পাশাপাশি, শাপলা চত্বরের মর্মান্তিক হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগও আগামী সোমবার ট্রাইব্যুনালে দাখিল করার প্রস্তুতি রয়েছে।

একাত্তর/এসি
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে পুরোপুরি খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর