শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির যোগাযোগের নির্দিষ্ট তথ্য নেই: শামা ওবায়েদ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করেছেন কি না—সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এটি সত্যি হয়ে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

ভারতের বর্তমান অস্থিরতা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রতিবেশী হিসেবে সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দেখতে চায়। আমরা আশা করি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তাদের জনগণের অবস্থান বিবেচনা করবে এবং বিদ্যমান সমস্যা সমাধানের প্রয়োজনীয় ভূমিকা রাখবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জেই গোর-এর আসন্ন ঢাকা সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই বিশেষ দূত আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর করবে। এই সফরের মাধ্যমে নতুন ইতিবাচক সম্ভাবনা উন্মোচিত হবে বলে মনে করি। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক কূটনীতিকে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়—আলোচনায় সেটিই প্রাধান্য পাবে।

এছাড়া প্রবাসীদের বহুল আলোচিত পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও জানান শামা ওবায়েদ।

একাত্তর/এসি
লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিপজ্জনক প্রবণতা বন্ধে দেশটির সঙ্গে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...
পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর