রাষ্ট্রপতির পদত্যাগ শুধুই গুঞ্জন, সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বাজারে যেসব আলোচনা চলছে, তা শুধুই  ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না—সেটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্তের বিষয় এবং সংবিধান অনুযায়ী এই প্রক্রিয়া সরকারের নিয়ন্ত্রণাধীন নয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে যে কথাগুলো উঠছে, সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা উনাকেই জিজ্ঞেস করতে হবে। তবে পদত্যাগ করার অপশন তো তার আছে। এতে সরকারের তো কিছু করার নেই। তিনি যদি পদত্যাগ করেন, তবে সংবিধান অনুযায়ী পরবর্তী বিষয়টি স্পিকার দেখবেন।

এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের পর্যটন ও অর্থনৈতিক সংযোগ বাড়াতে সরকারের নতুন পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে বড়ো পরিসরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটিকে অঞ্চলটির একটি অন্যতম ‘রিজিওনাল হাব’ হিসেবে গড়ে তোলার মূল পরিকল্পনা করছে সরকার।

কক্সবাজারের এই উন্নয়ন প্রক্রিয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজারের এই সমন্বিত উন্নয়নের জন্য অর্থমন্ত্রীকে সার্বিক দায়িত্ব দিয়েছে সরকার। আগামী ২০২৬ সালের মধ্যে এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হবে। সার্বিক পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনে কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করতে হতে পারে। কক্সবাজারকে ট্যুরিজম, কর্মাশিয়াল হাবসহ রেভিনিউ অর্জনে বাংলাদেশে যেন একটা উপযুক্ত স্থান হয় সেভাবে গড়ে তোলা হবে। 

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধির...
দেশে সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অবসানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। দেশের স্বার্থে সমঝোতা ও গণতন্ত্রের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর