তারেক রিমোট কন্ট্রোল দিয়ে দল চালান: কৃষিমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০২২, ০৫:৫৮ পিএম

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন,  খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন; তিনি লন্ডনে থেকে ভোগবিলাস করছেন। রিমোট কন্ট্রোলে পার্টি চালাচ্ছেন। কাজেই ওখান থেকে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে, আর সেই হুমকির ওপর আওয়াজ তুলে গয়েশ্বর রায়রা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। 

রোববার (১৫ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আয়োজনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ দেশে বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা কোনো দিন এত সহজে ক্ষমতায় আসতে পারবে না। এ দেশের মানুষ ভালো-মন্দ সবই বোঝে। তাদের আন্দোলন হয় না কেন? কারণ তাদের প্রতি জনগণের সমর্থন নেই।

বিএনপির নেতাদের বক্তব্যকে ইঙ্গিত করে তিনি বলেন, হুমকি দিয়ে ক্ষমতায় আসা যাবে না। জাতির অর্জনকে হুমকি দিয়ে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগ পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। আমাদের ভিত্তি জনগণ। জনগণ যদি নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যাখ্যান করে আমরা তাদের রায় মেনে চলে যাব। এটি নিয়ে আমাদের কোনো দুঃখ নেই।

কৃষিমন্ত্রী বলেন, আমরা তো বলেছি— আগামী নির্বাচন আমরা সুষ্ঠু করব, নিরপেক্ষ করব। গত ৮ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী সুস্পষ্ট আমাদের বলেছেন— আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হোসনে আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ।


একাত্তর/এআর

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর