কুসিক নির্বাচনে লড়তে বিএনপি ছাড়লেন সাক্কু

আপডেট : ১৯ মে ২০২২, ০৯:৪৭ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে সাবেক মেয়র  স্বতন্ত্র মেয়র প্রার্থী  মোঃ মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী মোঃ কবির হোসেন মজুমদার। 

প্রেস বিজ্ঞপ্তিতে  মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, আজ আমার মনোনয়নপত্র বৈধ ষোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেছি।  পদত্যাগ পত্রটি দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর হাতে পোঁছানো হয়েছে। যার অনুলিপি কেন্দ্রীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবার পোঁছানো হয়। 

তিনি আরও বলেন, আমি কুমিল্লা পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান ও সর্বশেষ মেয়রের দায়িত্ব পালন করেছি। ২০১১ সালে কুমিল্লা পৌরসভা কুমিল্লা সিটি কর্পোরেশনের রূপান্তরিত হয়। ২০১২ সালের প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে আমি সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হই এবং ২০১৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী হয়ে দ্বিতীয় বার নির্বাচিত হই। 

আপনারা জানেন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন আগামী ১৫ জুন । আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি যৌক্তিক ও জনদাবী (নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার) প্রেক্ষাপটে বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার দলের এই সিদ্ধান্তের সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু দীর্ঘদিন যাবৎ ঘরের দায়িত্ব পালন করতে গিয়ে আমার তৃণমূলের নেতাকর্মী সমর্থক ও নগরবাসীর অনুরোধে আমাকে বাধ্য হয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। 

আমি আমার দলীয় পদবী ধারন করে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করলে আমার প্রিয় দল (বিএনপি) বিতর্কিত হবে বলে আমি বিশ্বাস করি। তাই দলীয় ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে আমি কুমিল্লা (দঃ) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কর্মী হয়ে আজীবন কাজ করে যাব ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া ব‌লেন ,জেলা বিএন‌পির যুগ্ন সাধারণ সম্পাদক মেয়র ম‌নিরুল হক সাক্কু কিছু বির্ত‌কিত কর্মকা‌ন্ডের কার‌ণে  কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে   অব্যাহতি দেওয়া হয়। ২০১২ সালে কুসিক নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। সেই সময় সাক্কু দল থেকে পদত্যাগ করে নাগরিক কমিটির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে মেয়র পদে জয়ী হন। পরবর্তীতে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে পুনরায় তাকে বিএনপিতে নেওয়া হয়। 

এদিকে বিএন‌পির অঙ্গ সংগঠ‌ন স্বেচ্ছা‌সেবক দ‌লের আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মলনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।                                  

ত‌বে দুপু‌রে কেন্দ্রীয় স্বেচ্ছা‌সেবক দ‌লের দপ্তর সম্পাদক র‌ফিকুল ইসলাম স্বা‌ক্ষ‌রিত এক প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয় দলীয় নি‌র্দেশনা অমান‌্য করায় জাতীয়তাবাদী স্বেচ্ছা‌সেবক দল কেন্দ্রীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক(কু‌মিল্লা বিভাগ) ও কু‌মিল্লা মহানগর সভাপ‌তি নিজাম উ‌দ্দিন কায়সার‌কে সংগঠ‌নের সকল পর্যা‌য়ের পদ থে‌কে ব‌হিস্কার এবং কু‌মিল্লা মহানগর শাখার সি‌নিয়র সহ-সভাপ‌তি ম‌নির হো‌সেন পার‌ভেজ‌কে কু‌মিল্ল‌া মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব প্রদান করা হ‌য়ে‌ছে।

একই সা‌থে স্বেচ্ছা‌সেবকদ‌লের সকল নেতাকর্মী‌কে কু‌মিল্লা সি‌টিক‌র্পো‌রেশন নির্বাচ‌নে প্রচার-প্রচারণা ও প্রত‌্যক্ষ বা প‌রোক্ষভা‌বে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করার জন‌্য নি‌র্দেশনা প্রদান ক‌রে স্বেচ্ছা‌সেবকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টি।

 প্রসঙ্গত আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  মনোনয়ন পত্র  প্রত্যাহার ২৬ মে।  ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এ নির্বাচনে ১০৫টি কেন্দ্রে ৬৪০টি ভোট কক্ষ থাকবে।  সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহবান করছি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


একাত্তর/এসএ

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
হাড় ক্ষয়জনিত জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ৬৪ জেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ১৪ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কারণ অনুসন্ধানে...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রংপুরে এক আবেগঘন সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর