বাংলাদেশে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না: পরিবেশমন্ত্রী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪১ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে  বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে বাস করছে।

তিনি বলেন, কোনো কোনো সময় সাম্প্রদায়িক শক্তি এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলেও কেউই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন এবং আওয়ামী লীগ উভয়েই নিজ নিজ অবস্থান থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

শাহাব উদ্দিন সোমবার (১৯ সেপ্টেম্বর) তার রাজধানীর সরকারী বাসভবন থেকে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, সকল ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ, হিংসা সৃষ্টি করা যাবে না।

আরও পড়ুন: রাজধানীতে যুবলীগের দুই গ্রুপের মারামারি, আহত তিন

নিজ নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকায় কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। ভবিষ্যতেও যাতে সকলে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তা নিশ্চিত করা হবে।


একাত্তর/আরএ

বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (এআই) মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ভারতের ক্ষমতাসীন দলের কতিপয় উগ্রবাদী নেতার বক্তব্য বিদ্বেষপরায়ণ ও বাংলাদেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর