স্পিকারের আশ্বাসে সংসদে ফিরলো জাতীয় পার্টি

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১০:১৫ পিএম

জাতীয় সংসদ বর্জনের ঘোষণা দেয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই অধিবেশনে ফিরে এসেছে জাতীয় পার্টি। সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হলে তারা এতে যোগ দেয়।

জাতীয় পার্টি রোববার জানায়, রওশন এরশাদের পরিবর্তে জিএম কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারের সিদ্ধান্ত চায়। এ দাবি না মানা পর্যন্ত আর সংসদে যাবে না। তবে, দলটি সিদ্ধান্ত পাল্টে সোমবারই সংসদ অধিবেশনে ফিরে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি জানায়, স্পিকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের দলের সব সংসদ সদস্য সংসদ অধিবেশনে যোগ দেবেন। পরে বিকেলে অধিবেশনের শুরুতেই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্য সদস্যরা উপস্থিত হন।

বিরোধী দলের নেতা রওশন এরশাদ অসুস্থ থাকায় কিছুদিন ধরে জাতীয় পার্টি জি এম কাদেরকে বিরোধী দলের নেতা করার দাবি জানিয়ে আসছে। গত ১ সেপ্টেম্বর জাতীয় পার্টি বিরোধীদলের নেতা হিসেবে জি এম কাদেরের নাম স্পিকারের কাছে পাঠিয়েছিলো।

সাধারণত, দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনো সিদ্ধান্ত নিলে স্পিকার সেটি অনুমোদন করেন। কিন্তু প্রায় দুই মাস হতে চললেও জাপার চিঠির বিষয়ে স্পিকার কোনো সিদ্ধান্ত দেননি। এই কারণে জাতীয় সংসদ অধিবেশন বর্জনের ঘোষণা দিয়েছিলো জাতীয় পার্টি।

চলতি একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন রোববার শুরু হয়। এ অধিবেশন চলবে ৬ নভেম্বর পর্যন্ত। রোরবার অধিবেশনে জাতীয় পার্টি অংশ নেয়। জিএম কাদেরসহ জ্যেষ্ঠ চার সংসদ সদস্য সংসদে শোক প্রস্তাবের আলোচনায় বক্তব্যও দেন। পরে সংসদ বর্জনের কথা জানায়।

একাদশ জাতীয় সংসদের শুরু থেকে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন জাপার ‘প্রধান পৃষ্ঠপোষক’ পদে থাকা রওশন এরশাদ। কিন্তু ব্যাংককে চিকিৎসাধীন রওশন হঠাৎ ৩০ আগস্ট দলের কেন্দ্রীয় সম্মেলন আহবান করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান।

পরদিনই জাপার সংসদীয় দলের সদস্যরা বিরোধীদলীয় নেতার পদ থেকে রওশনকে সরিয়ে এই পদে জি এম কাদেরকে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেন। দলের ২৬ জন সংসদ সদস্যের মধ্যে রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদ ছাড়া বাকি ২৪ জনই এই সিদ্ধান্তে একমত হন।

বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানায় জাপার মহাসচিব মুজিবুল হকের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল। এরপর ৩ সেপ্টেম্বর বিরোধী দলের চিফ হুইপ ও জাপার সাবেক মহাসচিব মসিউর রহমান এ বিষয়ে লিখিত আবেদন স্পিকারের কার্যালয়ে জমা দেন।

আরও পড়ুন: বিএনপির আন্দোলনের স্বপ্ন কর্পূরের মত উবে যাবে: কাদের

পরে অবশ্য মসিউর তার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং স্পিকারকে পাল্টা চিঠি দিয়ে জাপার সংসদীয় দলের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার চান। এ ঘটনাকে কেন্দ্র করে মসিউরকে বিরোধীদলীয় চিফ হুইপ ও দলের দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয় জাপা।

একাত্তর/আরএ

দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর