দেশে সংবিধান মেনেই নির্বাচন হবে: কাদের

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান মেনেই এ দেশে নির্বাচন হবে। তারেক, মির্জা ফখরুলসহ বিএনপি যে স্বপ্ন দেখছে তা দেশের মানুষ হতে দেবে না।

রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ শহরের ওয়াপদা মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

এসময় দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে কাদের বলেন, রাজপথে বিএনপির নাশকতা, জ্বালও-পোড়াও এর বিরুদ্ধে খেলা হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে দেশের জনগণ আবারও এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়। তাই দলের ঐক্যবদ্ধতা বজায় রাখতে হবে। 

এদিকে সাত বছর পর অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সকাল থেকেই জেলার ছয় উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। সম্মেলন উদ্বোধন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। 

আরও পড়ুন: বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় গ্রেপ্তার ৯ 

সম্মেলন শেষে প্রধান অতিথি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন এ কমিটিতে আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়। তারা আগের কমিটিতে এ পদেই  ছিলেন।


একাত্তর/এসি

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর