পদযাত্রায় বাধা দিলে প্রতিরোধে চূড়ান্ত বিজয়: ফখরুল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:১২ পিএম

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপারসনের মুক্তি ও নিত্য পণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে পদযাত্রার দ্বিতীয় কর্মসূচি পালন করেছে বিএনপি। 

১০ দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রাকে জনগণ ও গণতন্ত্রের মুক্তির লড়াই বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পদযাত্রায় বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ফখরুল।

তিনি বলেছেন, এই পদযাত্রা মুক্তির লড়াই, গণতন্ত্র ফেরানের লড়াই। শান্তিপূর্ণ কর্মসূতিতে বাধা দিলে পদযাত্রার মধ্যে দিয়ে বিএনপির চূড়ান্ত বিজয় হবে। 

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা বলেছেন, টানা তিন মেয়াদে ক্ষমতার বাইরে থাকা বিএনপির জন্য নির্বাচনের আগের এই বছরটি খুব গুরুত্বপূর্ণ। তাই দাবি আদায়ে যে কোনো মূল্যে কর্মসূচি সফল করতে চান তারা। 

ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে ফখরুল বলেছেন, ভালোয় ভালোয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেন, নইলে পালানোর পথ পাবেন না। 

মির্জা ফখরুল বলেন, এটা পদযাত্রা গণতন্ত্রের জয় যাত্রা, এই পদযাত্রা খালেদা জিয়াকে মুক্ত করার যাত্রা, তারেককে ফিরিয়ে আনার যাত্রা। আওয়ামী লীগ প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন হয়ে যাচ্ছে। সব জায়গায় গ্যাস শেষ, আওয়ামী লীগ গ্যাসও খেয়ে ফেলেছে।

ফখরুল বলেন, রাজশাহীতে শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ নাকি পালায় না। ১/১১ তে দেখা গেছে কারা দেশ ছেড়ে পালায়। খালেদা জিয়া পালায় না। 

তিনি বলেন, এখনও সময় সংসদ বাতিল করুন, বিএনপির দাবি মানুন, নতুন কমিশন গঠন করুন। 

আরও পড়ুন: ১৪ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলায় খালেদার শুনানি

ফখরুল বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাত্তারকে জয়ী করতে আওয়ামী লীগ উঠেপড়ে লেগেছে। সব নীতিনৈতিকতা বাদ দিয়ে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী প্রত্যাহার করেছে। স্বতন্ত্র প্রার্থীকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না, গুম। অর্থাৎ সাত্তারকে জেতানোর জন্য এখন নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন। আপনারা মাগুরার কথা বলেন? ব্রাহ্মণবাড়িয়াকে মাগুরার দাদা বানিয়েছেন।

যাত্রাবাড়ির আইডিয়াল কলেজ থেকে শুরু করে শেষ হয় জুরাইন রেলগেটে গিয়ে শেষ হয় বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা। এতে এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। 


একাত্তর/এসি

পুলিশের গাড়িতে বোমা মেরে এবং মানুষের বাড়িতে আগুন দিয়ে সেই ভিডিও ধারণ করে ভারতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভারতে বসে দেশকে অস্থিতিশীল...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে যারা নাশকতা চালাতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদের...
পেছনের দরজা দিয়ে প্রতিবেশী দেশের সহায়তায় আবারও দেশে ফেরার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আবারও রক্তাক্ত রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা দেশের মানুষ মেনে...
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত কর্তৃক দণ্ড হয়েছে এবং তিনি কোনোভাবে দেশে ফিরে এলে তাঁর সেই দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব...
মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে...
গড়ে প্রায় ৩৫ কোটি ব্যয়ে সারা দেশে নির্মিত হচ্ছে ২৫৬ টি সেতু। যাতে মোট খরচ হবে প্রায় ৯ হাজার কোটি টাকা। এমপিদের ইচ্ছাপূরণের এই প্রকল্পের ৯২ শতাংশ এলাকায়ই সরকার দলীয় সংসদ সদস্যদের।
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে। ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা...
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায়ে ঘোষণা করেছেন যে মিয়ানমার তার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর