পাঁচ সিটির মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২:৩৩ পিএম

আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটে হবে এই নির্বাচন।

আগামী ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও একই স্থানে জমা দেওয়া যাবে।

এর আগে ৩ মার্চ পাঁচ সিটিতে নির্বাচনের তারিখ চূড়ান্ত করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন হবে।

খুলনা ও বরিশালে ১২ জুন এবং রাজশাহী আর সিলেটের নির্বাচন হবে ২৯শে জুন। সব সিটি নির্বাচনে ভোট হবে ইভিএমে। সিসি ক্যামেরা নির্বাচন পর্যবেক্ষণ করবে ইসি।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ও কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া এবং টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র ধানমন্ডি কার্যালয় থেকে সংগ্রহ করে একই স্থানে জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: পুলিশ কনস্টেবলের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে ও কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া দলীয় মনোনয়নপ্রত্যাশী নিজে অথবা তার একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আওয়ামী লীগের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ১২ এপ্রিল বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা করতে হবে।

একাত্তর/আরএ

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর