পাঁচ সিটিতে নৌকার মাঝি যারা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০২:৫৭ পিএম

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে গাজীপুর ও বরিশালে বর্তমান মেয়রদের মনোনয়ন দেয়া হয়নি। 

গাজীপুরে আজমত উল্লাহ খান, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত), খুলনায় তালুকদার আবদুল খালেক, রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকার প্রার্থী করা হয়েছে। 

গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।

সভা শেষে সাংবাদিকদের কাছে দলের প্রার্থীদের নাম জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আরও পড়ুন: পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব: জয়

দুর্নীতিতে অভিযুক্ত বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে প্রবীণ নেতা আজমত উল্লাহ খানকে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে। আজমত উল্লাহ খান ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পরাজিত হয়েছিলেন। 

বরিশালে বর্তমান মেয়র বরিশালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বাদ দেয়া হয়েছে। তার জায়গায় মনোনয়ন দেয়া হয়েছে আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত)।

বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ। খোকন সেরনিয়াবাত হলেন আবুল হাসনাত আবদুল্লাহর ভাই। 

খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনই আবার নৌকা প্রতীকে ভোট করবেন।

সিলেটে এবার মেয়র প্রার্থী করা হয়েছে মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে।


একাত্তর/আরবি


সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর