পদযাত্রাকে বিজয়যাত্রা বলছে বিএনপি

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম

সরকার পতনের একদফা দাবিতে পদযাত্রা করে এ পদযাত্রাকে গণতন্ত্র বিজয়ের যাত্রা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিএনপির গাবতলী থেকে দয়াগঞ্জ পর্যন্ত এ পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়।

এসময় সরকার পতনের লক্ষ্যে নেতাকর্মীদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ দেন বিএনপি মহাসচিব।

সরকার পতনে বিএনপির এক দফা আন্দোলনের প্রথম কর্মসূচি এই পদযাত্রা। যার শুরুটা ছিলো গাবতলী থেকে। সেখানে জমা হন বিএনপির অসংখ্য নেতাকর্মী। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণ এমন আন্দোলনে সরকারের পতন ঘটানোই তাদের লক্ষ্য।

ফখরুল বলেন, এটা হচ্ছে বিজয়ের যাত্রা। ইনশাল্লাহ, এই যাত্রার মধ্যে দিয়েই একদফা দাবি আমরা আদায় করবো। এই অবৈধ সরকারকে পরাজিত করে জনগণের সরকার আমরা গঠন করবো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার আজ নির্ভরশীল হয়ে পড়েছে কিছু সরকারি কর্মকর্তার ওপর।

ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, ঢাকার জনগণ নেমে এসেছে। ইনশাল্লাহ, হাসিনাকে বিদায় নিতে হবে।

পরে গাবতলী বাসস্ট্যান্ড থেকে পায়ে হেটে মিছিলের প্রথম ভাগটি যখন মিরপুর ১০ নম্বর পৌঁছায়। তখন মিছিলের শেষ ভাগ ছিলো টেকনিক্যাল মোড়ে। এরপর কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও ও বিজয় স্মরণী হয়ে এগিয়ে চলে মিছিল। 

ফার্মগেট, কারওয়ান বাজার এবং এফডিসি সড়ক হয়ে মিছিলটি মগবাজারে পৌঁছালে সেখানে তাদের স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরাও। সংক্ষিপ্ত বক্তব্যে এই সরকার পতন নিশ্চিত করতে নেতাকর্মীদের যে কোন ত্যাগ স্বীকারের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই হিরো আলমের ওপর হামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

পরে মগবাজার থেকে নয়াপল্টনে গিয়ে দলীয় কার্যালয়ের বিরতি নেয় মিছিলটি। সেখান থেকে আরও নেতাকর্মীদের নিয়ে ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ সড়ক হয়ে রায় সাহেব বাজারে গিয়ে শেষ হয় বিএনপির এই পদযাত্রা কর্মসূচি।

একাত্তর/আরএ

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর