আজও রাজধানীতে দুই দলের পদযাত্রা-শোভাযাত্রা

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:৫১ এএম

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে রাজধানীতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হচ্ছে আজ।

অপরদিকে বিএনপির এ কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা দিয়ে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

বুধবার রাজধানীর আব্দুল্লাহপুরে বিএনপির পদযাত্রা শুরু হওয়ার কথা সকাল সাড়ে ১০টায়। এটি শেষ হবে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় গিয়ে। পদযাত্রা শুরুর আগে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করবে বিএনপি।

একই দিন বিকেল তিনটায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁওয়ে সাত রাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে।

মঙ্গলবার ছিল বিএনপির দুদিনব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন। ওইদিন দলটির নেতাকর্মীরা গাবতলী থেকে পুরান ঢাকার রায়সাহেবের বাজার পর্যন্ত পদযাত্রা করে। এতে সরকারবিরোধী সমমনা দল ও জোটগুলো সংহতি জানিয়ে অংশ নেয়।

এদিকে মঙ্গলবার কর্মদিবসে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। এতে জনভোগান্তি চরম রূপ নেয়। আজও ঢাকার সড়কগুলোতে একই চিত্র দেখা যেতে পারে।

সবশেষ জানা গেছে, বিএনপির পদযাত্রা কর্মসূচির কারণে বন্ধ হয়ে গেছে আব্দুল্লাহপুর থেকে ঢাকায় ঢোকার পথ। পদযাত্রার কারণে যানজটের সৃষ্টি হয়েছে টঙ্গী এলাকায়। যেহেতু ঢাকায় গাড়ি ঢুকতেই পারছে না তাই ঢাকা অংশে যানজট এখনও নেই। তবে পদযাত্রাটি শুরু হবার পর ঢাকার এই সড়কে তীব্র যানজটের শঙ্কা আছে। 

যে সড়কে দুই দলের কর্মসূচি 

সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজে গিয়ে ঢাকা মহানগর বিএনপি উত্তরের সঙ্গে যুক্ত হবে।  

সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে পদযাত্রা শুরুর আগে সমাবেশ করবে বিএনপি। সমাবেশ শেষে পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে। 

বিকেলে রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল তিনটায় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।  


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর