আওয়ামী লীগের সমাবেশ সরে গেলো পুরাতন বাণিজ্যমেলার মাঠে

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:৩৩ পিএম

আওয়ামী লীগের সমাবেশ সরে গেলো পুরাতন বাণিজ্যমেলার মাঠে, পাল্টেছে সমাবেশের সময়ও। বাণিজ্য মেলা মাঠ সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় বৃহস্পতিবারের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবারে আনা হয়েছে। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি না দেয়ায় আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলার মাঠে সরে যায় সমাবেশস্থল।

প্রথমে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন শান্তি সমাবেশ অনুমতি চেয়েও পায়নি। পরে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠকে সমাবেশের জন্য বেছে নিতে পরামর্শ দেয়া ডিএমপি।

কিন্তু এবার বাঁধ সাধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জিমনেশিয়াম মাঠে সমাবেশের অনুমতি না দেওয়ায় এবার সিদ্ধান্ত হয়েছে পুরাতন বাণিজ্যমেলার মাঠে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের এই তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ।

এদিকে মহাসমাবেশের জন্য বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল। তাদের গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ।

ওই দুই জায়গায় অনুমতি না পাওয়ায় সিদ্ধান্ত নিতে বুধবার বিকালে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকএখনও চলমান রয়েছে বলে জানা যায়। 


একাত্তর/এআর

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর