বিএনএম’র নোঙরে আপত্তি জাপার

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৩:৪৬ পিএম

নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম এর ‘নোঙর’ প্রতীক বদলে দেয়ার দাবি করেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।

জাপা বলছে, নোঙর প্রতীক দেখতে অনেকটা তাদের দলীয় প্রতীক লাঙ্গলের মতই। একই ব্যালটে দুটি প্রতীক থাকলে ভোট দেয়ার সময় মানুষ বিভ্রান্ত হবে বলে জাপার আশঙ্কা।

জাপার পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর চিঠি পৌঁছে দেন।

চিঠিতে বলা হয়, “আমরা পত্রিকান্তরে জানতে পারলাম যে, নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। যে সব দল নিবন্ধন লাভ করেছে, ওই দলসমূহকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) কে যে ‘নোঙর’ প্রতীক দেয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে। কারণ- এক ‘নোঙর’ ও ‘লাঙ্গল’ উচ্চারণের মধ্যে কিছুটা মিল রয়েছে। দুই- এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটারগণ বিভ্রান্ত হতে পারেন। কারণ, সকলের দৃষ্টি শক্তি সমান থাকে না।”

চিঠিতে বলা হয়, “উদাহরণ হিসেবে জানাতে চাই যে, এক সময়ে একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ করা হয়েছিলো। ব্যালটে নৌকার ছবির সাথে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখায় আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেয়া হয়েছে।”

“নতুন নিবন্ধিত বিএনএমকে বরাদ্দকৃত ‘নোঙর’ প্রতীক পরিবর্তন করে অন্য কোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙ্গর’ প্রতীক বাদ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুভমেন্টকে (বিএনএম) নোঙর ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) একতারা প্রতীকে নিবন্ধন দিয়েছে।
 



একাত্তর/কেএসএইচ

দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি...
প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 
আগামী ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) দেশে ফেরার পর ২৭ ডিসেম্বরের মধ্যেই ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর