আওয়ামী লীগ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে: ফখরুল

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৩:১৮ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সর্বগ্রাসী ফ্যাসিবাদ দেশকে গ্রাস করে ফেলেছে। সেজন্য প্রধান অস্ত্র গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। গত ১৫ বছর ধরে সে চর্চা করে এসেছে।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘বাংলাদেশের সংবাদমাধ্যম ও দুঃশাসনের দেড় দশক’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন বাস্তবায়ন করছে। সুকৌশলে কর্পোরেট মিডিয়া সংস্কৃতি তৈরি করেছে।

তিনি বলেন, গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়। সবার আগে যেটা প্রয়োজন মানুষকে ঐক্যবদ্ধ করা যেটা সমস্ত শক্তি দিয়ে করার চেষ্টা করছি। 

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার জীবন-মরণ নিয়ে লড়াই করছে চিকিৎসকরা। অথচ সরকার বিদেশে চিকিৎসার সুযোগ পর্যন্ত দিচ্ছে না, বিএনপি বারবার বলছে।

'বিদেশিরাও বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই, নির্বাচন হয় না' উল্লেখ করে তিনি বলেন, তাই এখন বুকে সাহস নিয়ে গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

image


ফখরুল বলেন, আন্দোলনের উত্তাল তরঙ্গ তৈরি করে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে।  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক রুহুল আমিন, গণফোরামের আবু সাইয়্যিদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, গণঅধিকার পরিষদের নূরুল ইসলাম নুর প্রমুখ। 


একাত্তর/আরবিএস   

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর