চিকিৎসককে হুমকি জামায়াতের সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:০০ পিএম

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি জামায়াতের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামান তাকে (সাঈদীর) চিকিৎসা করেছেন। তারপরও তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তারা (জামায়াত) যে সন্ত্রাসী চিন্তা করে, সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে, এটি তারই প্রতিফলন। হুমকির মধ্য দিয়ে জামায়াত জানান দিয়েছে এসব হুমকি হত্যার রাজনীতির বহিঃপ্রকাশ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চিকিৎসক মোস্তফা জামান মঙ্গলবার তার কাছে গিয়েছিলেন। তিনি বিস্তারিত ঘটনা জানিয়েছেন।

দেশে সিরিজ বোমা হামলার ঘটনা প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করার জন্য আপনারা জঙ্গিদের উত্থান দেখেছেন। বাংলা ভাই ও শাইখ আব্দুর রহমানের মতো অনেক জঙ্গি দেখেছেন। তৎকালীন সরকার (বিএনপি) তখন বলতো এগুলো মিডিয়ার সৃষ্টি। কিন্তু পরবর্তী সময়ে আপনারাই দেখেছেন সত্যিকারের জঙ্গির উত্থান। সেভাবেই ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটায় জঙ্গিরা। এ হামলার মধ্য দিয়ে তারা জানান দিয়েছে যে দেশে জঙ্গি রয়েছে।

মন্ত্রী বলেন, এখন আমি বলতে পারি, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিগোষ্ঠীর কিছু কিছু ঘুমন্ত সেল এখনো রয়ে গেছে। তারা আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষ। তারা জঙ্গিবাদকে নিষ্ক্রিয় করছেন এবং যথাসময়ে জঙ্গিদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে ধানমন্ডি থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন সাঈদীকে চিকিৎসা দেয়া অধ্যাপক ডা. মোস্তফা জামান।

জামান জানান, অন্য সাধারণ রোগীদের মতই পর্যাপ্ত সুচিকিৎসা দেওয়া হয়েছে সাঈদীকে। কিন্তু ফেসবুকে চিকিৎসা দেওয়া হয়নি এমন গুজব ছড়িয়ে তাকে হুমকি দিচ্ছে সাঈদীর অনুসারীরা।

আরও পড়ুন: ‘দেশি-বিদেশি শক্তি দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে’

তার দাবি, ফোন এবং মেসেঞ্জারে বেশ কয়েকটি প্রাণনাশের হুমকি পাবার পর তিনি পুলিশের শরণাপন্ন হন।

এদিকে সাঈদীর মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংহিসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


একাত্তর/আরএ

ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তির উত্থান না ঘটে, সে লক্ষ্যে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  
ভারত সরকারের কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একদিকে আপনারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইবেন—তা...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আগামী পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাঁচ আগস্ট ঘিরে কোনো নাশকতা হতে পারে বলে মনে করি...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর