প্রধানমন্ত্রীর সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের শপথ পাঠ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম

রাজধানীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে  ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে শপথ গ্রহণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকাল ৪টা ৫৪ মিনিটে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন মুষ্টিবদ্ধ হাতে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।

সংগঠনের সভাপতির সাথে সাথে সমবেত নেতাকর্মীরা সুর মিলিয়ে উচ্চারণ করেন, ‘আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্ব পুরুষের পবিত্র রক্তে ভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নব রূপায়নের রূপকার বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ়চিত্তে শপথ করছি যে, তারুণ্যের স্বপ্নের স্বদেশ, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপোষহীন, অক্লান্ত, আমৃত্যু, সদা সর্বদা সচেষ্ট থাকব।’ 

শপথে তারা অঙ্গিকার করেন, ‘আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানবো । তারুণ্য লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী সকল অপশক্তিকে পিতার তর্জনীর দাপটে ধ্বংস করবে। বাংলাদেশকে বিশ্ব-মানচিত্রে মর্যাদাশীল করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে এদেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

ঐতিহাসিক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উদ্যান প্রকম্পিত করে শপথ বাক্য পাঠ শেষ করেন উপস্থিত ছাত্র জমায়েত।

 

একাত্তর/জো
পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৩ মে আয়োজিত মহাসমাবেশে দুই বক্তার অনাকাঙ্ক্ষিত 'আপত্তিকর' শব্দচয়নের জন্য দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। 
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষীদের প্রণোদনা প্রদান ও জনসভায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর