বিএনপির কর্মসূচিতে আপত্তি নেই, বিশৃঙ্খলা হলে প্রতিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮ এএম

বিএনপি সরকার পতনের হুমকি দেয়ার পর থেকেই শান্তি ও উন্নয়ন সমাবেশের কর্মসূচি দিয়ে রাজপথে আছে আওয়ামী লীগ। আগামী নির্বাচন পর্যন্ত এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ক্ষমতাসীনদের। 

আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির রোডমার্চ বা শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতেই আপত্তি নেই। তারা কর্মসূচি দিয়ে নির্বাচনী অভিযাত্রা ঠেকাতে পারবে না। তবে কর্মসূচির নামে বিশৃঙ্খলা হলে তা প্রতিহত করা হবে।

আওয়ামী লীগ নেতারা মনে করেন, বিএনপির কর্মসূচিতে গণমানুষের অংশগ্রহণ নেই, তাই তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। 

জাহাঙ্গীর কবির নানক। ইমেজ: একাত্তর

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকার পতনে বিএনপির কোনো কর্মসূচিকেই জনগণের সাড়া মেলেনি। তবে বিএনপির শান্তিপূর্ণ কোন কর্মসূচিতে বাধা দেবে না আওয়ামী লীগ। কিন্তু আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা হলে তাদের প্রতিহত করা হবে। 

আব্দুর রহমান। ইমেজ: একাত্তর

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, মানুষ এখন নির্বাচনমুখী। আর সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। যা স্থানীয় সরকার নির্বাচন এবং উপনির্বাচনগুলোতে প্রমাণিত হয়েছে।

দলটির নেতারা মনে করছেন, এখন বিরোধীতা করলেও শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বিএনপিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দল। সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।

সোমবার সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে লাগাতার ১৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন এ কর্মসূচি শুরু হবে ১৯ সেপ্টেম্বর, চলবে তিন অক্টোবর পর্যন্ত। এতে থাকবে রোডমার্চ ও সমাবেশ।  

 

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর