নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে না আওয়ামী লীগ: কাদের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের ডামাডোল শুরু হয়ে যাওয়ায় ভোট ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আওয়ামী লীগ চিন্তা করছে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কে কাকে নিষেধাজ্ঞা দিলো তা নিয়ে ভাবছেন না তারা।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ইশতেহার প্রণয়ন উপকমিটির বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সংবিধান অনুযায়ী নির্বাচন করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘কে এলো, কে এলো না, এটা আমাদের দেখার বিষয় না। কে নিষেধাজ্ঞা দিলো, সেটাও আমাদের হেডেক না। আমরা তো নির্বাচন করবো, নিষেধাজ্ঞা আমাদের জন্য নয়, যারা বাধা দেবে, তাদের নিষেধাজ্ঞা দেন।’

গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপে পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি।

এই নিষেধাজ্ঞার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকার ও বিরোধীদলীয় নেতাকর্মীরা থাকবেন বলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গ এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘আফ্রিকায় কদিন পরপর বিদ্রোহ হয়, সেটা থামাতে পারেন না। দুষ্ট ছেলে ইসরায়েলকে থামাতে পারেন না। নেতানিয়াহু তো কথা শোনে না। আমাদের নির্বাচন নিয়ে এত মাথা ঘামানো কেন?

‘যুদ্ধ থামান, বড় বড় সংকট দেখেন, আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমরা তো পরাশক্তি হতে চাই না। আবার আমরা ভেনেজুয়েলাও না,’ বলেন তিনি।

বর্তমানে সরকার নির্বাচন ছাড়া অন্য কোন চিন্তা করছে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, কে নির্বাচনে আসবে আর কে আসবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। দেশের বাইরে থেকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টিও তাদের নিজেদের সিদ্ধান্ত।

আর নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কেমন হবে প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন এবং অন্যদেশের মতো সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় দলের ইশতেহার প্রণয়ন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সময়ের সাথে, বাস্তবতার সাথে সংগতি রেখে চলার মতো ইশতেহার প্রণয়ন করতে হবে।

 

একাত্তর/আরবি/আরএ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর