শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা ব্যর্থ হবে: শাজাহান খান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পিএম

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র ব্যর্থ হবে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে, ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনীয়া সহিদীয়া মাইজভাণ্ডারীয়া’।

শাজাহান খান বলেন, ‘যারা একাত্তরে মানুষ হত্যা করেছে, তারা মুসলমান হতে পারে না। তাদের জামাকাপড়ে মুসলমান ভাব থাকলেও অন্তরে নেই। খুনিরা মুসলমান হতে পারে না। কারণ ইসলাম শান্তির ধর্ম, যা মানবতার কথা বলে।’

সেখানে সারা দেশে মডেল মসজিদ নির্মাণসহ ইসলামের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন শাজাহান খান।

তিনি বলেন, বিশ্ব নবী হজরত মুহাম্মদ সা. সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না। সেই দয়াল নবীর মত ও পথকে অনুসরণ করতে হবে। সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে, জীবন চালাতে হবে। তার আশেক হতে হবে। এ ছাড়া আল্লাহর নৈকট্য লাভের ভিন্ন কোনো সুযোগ নেই।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ সহিদউদ্দিন আহমেদ আল-হাসানী ওয়াল-হোসাইনি মাইজভাণ্ডারী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনা সভা ও সেমিনারের পর দুপুর সোয়া ১২টায় ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুশ (র‌্যালি) বের হয়। গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পল্টন মোড় হয়ে র‌্যালিটি আবার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী।

একাত্তর/পিএজে
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে।...
কোরবানির আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও জমেনি রাজধানীর পশু হাটগুলো। বেপারী আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও শুরু হয়নি কেনাবেচা।
রাজধানীর ধানমন্ডিতে এক কিশোর হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করেও ঢাকা-১৮ আসনে জিততে পারলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর