কিশোর হত্যায় শাজাহান খান সাত দিনের রিমান্ডে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

রাজধানীর ধানমন্ডিতে এক কিশোর হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন জানান, শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। 

আনোয়ার হোসেন বলেন, এই হত্যা মামলা ছাড়াও শাজাহান খানের মাধ্যমে বিরুদ্ধে নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিতে যেসব দুর্নীতি হয়েছে সেগুলোর তদন্তের দাবি জানানো হয়েছে।  

রাষ্ট্রপক্ষের আরও অভিযোগ, ২০১৮ সালের ছাত্র আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালে যতো আন্দোলন হয়েছে, প্রত্যেক সময় তার শ্রমিক বাহিনীর ব্যবহার করে সড়কে বিশৃঙ্খলা করা এবং সরকারি ধর্মঘটের মূল মাস্টার মাইন্ড ছিলেন শাজাহান খান।

তবে শাজাহান খানের আইনজীবী, আদালতের সামনে তার অসুস্থতার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে রিমান্ড বাতিল চেয়ে স্বাস্থ্য পরীক্ষার নিবেদন জানান।

গত চার আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব (১৪)। পরে সে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় গত ২৬ আগস্ট বাবা আব্দুল মতিন বাদি হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়।  এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি ২৫০/৩০০ জন। 

 

একাত্তর/এসি
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র ব্যর্থ হবে।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত...
বিএনপি-জামাত এখন পঁচা ডিমের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার (১৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল-হামিদ মিলনায়তনে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর