অশান্তি করতে আসলে খবর আছে: বিএনপিকে কাদের

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৮:০২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ কোনো অশান্তি করবে না। তবে বিএনপি অশান্তি করতে চাইলে তাদের উচিত জবাব দেয়া হবে।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হুমকি আর ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ অশান্তি চায় না বলেই শান্তি সমাবেশ করছে।

২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। যাতে বিপুল সংখ্যক নেতা কর্মীর সমাবেশ ঘটাতে চায় দলটি। বড় ধরণের এই কর্মসূচি সামনে রেখে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় যোগ দেন ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

সভায় ২৮ অক্টোবরের কর্মসূচি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে ওবায়দুল কাদের বলেন, এদিন আওয়ামী লীগ কোন অশান্তি চায় না। তবে বিএনপি আন্দোলনের নামে কোন অশান্তি করলে তাদের কোন ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, আগামী ২৮ তারিখে আমি একটা উত্তাল সমুদ্র দেখতে চাই। বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের গর্জন দেখতে চাই। অশান্তি করবো না। তবে কেউ যদি অশান্তি করতে আসে, খবর আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি প্রতিহিংসার রাজনীতি করতো তবে বিএনপি কখনো রাস্তায় নামতে পারতো না। ১৫ আগস্ট আরেকটা ঘটানোর হুমকি-ধামকি দেয় বিএনপি। যদি আওয়ামী লীগ প্রতিশোধ নিতো তাহলে এসব হুমকি-ধামকি কি দিতে পারতো ফখরুল সাহেব?

ওবায়দুল কাদের বলেন, নয়াপল্টনে এতগুলো সমাবেশ করতে পারতো? প্রেসক্লাবের সামনে এত সমাবেশ করেছেন। আমরা শান্তি না চাইলে আপনারা একটা সমাবেশও করতে পারতেন না। যদি বলেন অশান্তি চান। তাহলে আসেন অশান্তি কাকে বলে দেখিয়ে দেব।

কাদের বলেন, অনেক সহ্য করেছি। সহ্যের সীমারেখা আছে। যেভাবে বিএনপি শেখ হাসিনাকে, আমাদেরকে বকাবকি করে…এখন আর ছাড় দেয়া হবে না। ভয়ডর আওয়ামী লীগকে দেখাবেন না। এসব তোয়াক্কা করে না আওয়ামী লীগ। বিএনপির মহাসচিব  সবসময় মিথ্যাচার করে।  ৪০ দল সকলকে ঢাকায় আনবে করবে, অবরোধ করবে, বিএনপির রঙ্গিন খোয়াব চুপসে যাবে

বিএনপির যে কোনো নাশকতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

গত ১৮ অক্টোবর এক সমাবেশ থেকে বিএনপি ঘোষণা দেয়, ২৮ অক্টোবরের মহাসমাবেশ আসলে তাদের সরকারবিরোধী আন্দোলনের ‘চূড়ান্ত পর্বের’ অংশ। বিএনপির পর আওয়ামী লীগও একই দিন সমাবেশ করার ঘোষণা দেয়।

কেএসএইচ
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর