দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন শেখ হাসিনা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে দলের মনোনয়ন ফরম জমা দিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের প্রার্থী হতে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদীয় আসনে আওয়ামী লীগ সভাপতির পক্ষে মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।  

শেখ হাসিনার পক্ষে তার নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধিরা মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

এর আগে শনিবার সকালে প্রার্থী হতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।  

এদিকে শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি। শেষ দিনেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বেড়েছে।

গেল তিনদিন ধরেই উৎসব মুখর পরিবেশে সেখানে মনোনয়ন ফরম বিক্রি চলছে। শেষ দিনে বিক্রির চেয়ে বেড়েছে জমা দেয়ার সংখ্যা।

নিজেদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন নেতারা। কেন্দ্রীয় নেতারা বলছেন, সবচেয়ে গ্রহণযোগ্য ও ত্যাগী প্রার্থীকেই বেছে নেয়া হবে। আর প্রার্থী বাছাইয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের এগিয়ে রাখার আহ্বান জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা।

তবে আসন্ন ভোটে নৌকার কাণ্ডারি কারা হবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। 

আরবি 
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর