আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন শেখ হাসিনা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।

প্রার্থী হতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শনিবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীর কার্যালয় থেকে শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এরপর নির্ধারিত ৫০ হাজার ফি জমা দিয়ে তার পক্ষ ফরম সংগ্রহ করা হয়। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে শেখ হাসিনা।

ইমেজ: ইয়াসিন কবির জয়

দলীয় সভাপতির ফরম কেনার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম সংগ্রহ কার্যক্রম উন্মুক্ত করে দেয়া হয়েছে।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

এবার অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। গুগল প্লে-স্টোর অথবা IOS অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

এছাড়াও nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম যেভাবে সংগ্রহ ও জমা দিতে হবে  

  • বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে ও জমা দিতে হবে।
  • আগামী ১৮ নভেম্বর (শনিবার) থেকে ২১ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেয়া যাবে।
  • কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলা থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
  • ইমেজ: ইয়াসিন কবির জয়
  • কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় সকল বিভাগের মনোনয়নপত্র জমা দিতে হবে।
  • বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
  • আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ দিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকাল চারটার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

 

আরবি 
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর