জোট নয়, নিজস্ব প্রতীকে লড়বে তৃণমূল বিএনপি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো জোট নয়, বরং নিজস্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল বিএনপি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের কাছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়ন জমা দিয়ে এসব কথা বলেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার। 

এসময় তিনি বলেন, বিএনপি আমাকে প্রয়োজন মনে করে নাই। অনেক লাঞ্ছিত, বঞ্চিত করে দল থেকে বিতাড়িত করেছে। আজ আমি একটি দলের মহাসচিব হিসেবে জাতির জন্য কথা বলতে পারছি।

তিনি বলেন, বিএনপির সবািই জ্বালাও-পোড়াও করেনা। তবে গণহারে গ্রেপ্তার সুষ্ঠু নির্বাচনের জন্য একটি বাঁধা। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছেন এবারের নির্বাচন সুষ্ঠু হবে। আর যদি কমিটমেন্ট রক্ষা করতে না পারেন তাহলে যে সঙ্কট তৈরি হবে তার জন্য তিনি দায়ি থাকবেন।

১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি। পরে আট নভেম্বর সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় দলটি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে, সব আসনে প্রার্থী ঘোষণা করেন তৈমূর। দলের প্রতীক নির্ধারণ করা হয় সোনালী আঁশ। 

এসময় তিনি বলেন, বিএনপি বারবার ভুল করেছে সেই ভুলের খেসারত দিচ্ছে কর্মীরা। বিএনপি স্থানীয় নির্বাচন গুলোতে অংশ নিলে মাঠে দল শক্তিশালী হতো।

তৈমূর আলম খন্দকার ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে সক্রিয় ছিলেন। এ জন্য মামলা-হামলার শিকার, এমনকি জেলেও থাকতে হয়েছে তাকে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার কারণে দেড় বছর আগে দল থেকে বহিষ্কার হন তৈমূর।

এরপরেও তিনি বিএনপির কর্মসূচিতে সক্রিয় ছিলেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য লিখিত আবেদনও করেন। কিন্তু তাতে সাড়া দেয়নি তার সাবেক দল।

২০১৫ সালের ২০ নভেম্বর তৃণমূল বিএনপি’ গঠন করেন নাজমুল হুদা। ২০১৫ সালে শমসের মবিন চৌধুরী বিএনপি থেকে পদত্যাগের পর ২০১৮ সালে বিকল্পধারায় যোগ দেন। এর পর শমসের মবিন তৃণমূল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। মূলত বিএনপি থেকে আসা নেতারাই রয়েছেন তৃণমূল বিএনপিতে।

মোট ২৭ সদস্যের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ চেয়ারপারসন হিসেবে। 

একাত্তর/এসি
উপজেলা নির্বাচনে অংশ নিবে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর বিএনপির নেতা-কর্মী কেউ অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্বাদশ জাতীয় নির্বাচন হলেও মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর