মনোনয়ন জমা দিলেন সেলিমা আহমাদ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হোমনা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এই মনোনয়ন ফরম জমা দেন।

এরপর উপজেলার অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সেলিমা আহমাদ।

এসময় সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেন, ‘আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আমাকে মনোনয়ন দিয়েছেন। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থেকে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও করে যাবো, ইনশাআল্লাহ’।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর চৌকস নেতৃত্বে এবং শক্ত হাতে দেশ পরিচালনার কারণে আজ আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছি।’

মনোনয়ন ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, বিগ্রেডিয়ার সোহেল, হোমনা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারসহ বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।

একাত্তর/আরএ
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর