ভোটের জন্য এসেছি, চলে যাওয়ার জন্য নয়: চুন্নু

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ভোট করার জন্য জাতীয় পার্টি মাঠে নেমেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকের এ কথা বলেন চুন্নু।

একটি জাতীয় পত্রিকায় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পার্টি নিয়ে আলোচনার খবর নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাপা মহাসচিব বলেন, এ বিষয়ে আমার কোনো কথা বলার সুযোগ নেই। আমাদের বিশ্বাস করবেন কি না, করেন কি না, সেটা উনার বিষয়। এ বিষয়ে আমাদের কোনো কমেন্টস নেই।

তিনি বলেন, নির্বাচনে আসছি নির্বাচন করার জন্য, চলে যাওয়ার জন্য নয়। কেউ যদি বিশ্বাস না করেন, সেটা উনাদের বিষয়। আমরা বিশ্বাস, অবিশ্বাসের প্রশ্নে নেই। নির্বাচন হলো সরকার পরিবর্তনের পথ। এবারের ভোটে যেহেতু বিএনপি আসেনি, অ্যান্টি আওয়ামী লীগ ভোট অনেক বেশি। সেই ভোট আমরা পাবো। এটা আশা করে নির্বাচনে এসেছি। সেই ভোটটা পেতে গেলে সুষ্ঠু ভোটের পরিবেশ দরকার। পরিবেশ যদি হয় তাহলে এবার আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি।

জাতীয় পার্টি ইসি ও সরকারের কাছে শুধু ভোটের সুষ্ঠু পরিবেশ চেয়েছে জানিয়ে তিনি বলেন, এটাই আমাদের প্রধান দাবি। এটুকু হলেই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।

চুন্নু বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে আমার নেতাকর্মীদের এলাকায় কারও কাছে ভোট চাওয়া, জনসংযোগ-প্রচার করতে মানা করেছি। প্রার্থীরা এলাকায় আছেন। জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। সাংগঠনিক কাজকর্ম করে যাচ্ছেন।

রওশন এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, ম্যাডাম আমাদের পার্টির প্রধান পৃষ্ঠপোষক। উনি নির্বাচন করুক, উনার ছেলে করুক এবং উনার (রওশন এরশাদ) ইচ্ছামতো আরেকজন করুক। তিনজনের জন্য মনোনয়নপত্র নিয়ে আমরা অপেক্ষা করেছি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগের দিন রাত ১০টা পর্যন্ত বসেছিলাম। রওশন এরশাদকে বলেছি, আপনি চাইলে আমি নিজে আপনার বাসায় মনোনয়নপত্র নিয়ে যাবো। কিন্তু উনি আমাকে মনোনয়ন নিয়ে যাওয়ার নির্দেশ দেননি। পরে রওশন এরশাদ বলেছেন তিনি নির্বাচনে যাবেন না। ম্যাডাম ভোটে এলে আমাদের জন্য ভালো হতো, কর্মীরাও খুশি হতো। ম্যাডাম না আসায় আমরা দুঃখিত।

রওশন এরশাদের গণভবনে যাওয়ার বিষয়ে চুন্নু বলেন, রওশন এরশাদ গণভবনে গিয়েছেন কি না সেটি আমি জানি না। তবে উনিই যেতেই পারেন। যে কোনো মানুষের যাওয়ার সুযোগ আছে। রওশন এরশাদ সংসদের বিরোধদলের নেতা। তিনি সংসদ নেতার (শেখ হাসিনা) সঙ্গে যে কোনো সময়, যে কোনো বিষয়ে দেখা করতেই পারেন। রশন এরশাদ গণভবনে যেতেই পারেন এটা খুব ইজি বিষয়, আনকমন বিষয় নয়।

কেএসএইচ
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর