লক্ষ্য সুষ্ঠু ভোট, বদনাম নেবে না আওয়ামী লীগ: কাদের 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ এএম

দলীয় নেতাকর্মীদের নির্বাচনের পরিবেশ নষ্ট না করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভোটের পরিবেশ নষ্ট কারীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে ব্যবস্থা নেয়া হলে সরকারের তরফ থেকে কিছু করার থাকবে না বলেও জানিয়েছেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এদিন সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট কবেন না। আর করলে ব্যবস্থা নেবে কমিশন। সরকারের করার কিছু থাকবে না।

‘নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বদনাম নিতে চায় না, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করাই লক্ষ্য,’ বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। কোনো রাজনৈতিক দল নির্বাচনের বাইরে থাকবে আওয়ামী লীগ তা চায় না।

‘সব দল থাকলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতামূলক হতো। তবে, কিছু দল না থাকলেও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অনেক দেশেই রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। কিন্তু এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারেন না।

বিদেশ থেকে রিমোট কন্ট্রোলে দেশের গণতন্ত্র ধ্বংসের প্রচেষ্টা এবং বিএনপি নির্বাচন বিরোধী প্রোপাগান্ডা করছে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের জানান, বড়বড় দেশগুলোর যুদ্ধের প্রভাব এসে পড়েছে বাংলাদেশের ওপর। আর ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ এর দায় এড়াতে পারে না।

‘এমন পরিস্থিতিতে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতীয় নির্বাচন করতে হচ্ছে। নির্বাচন করতে হচ্ছে প্রতিকূল এক সময়।’

একটি পক্ষ নির্বাচন বর্জনের পাশাপাশি বানচাল করতে নানা তৎপরতা চালাচ্ছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন বানচালের নামে ট্রেন, বাসসহ নানা যানবাহনে আগুন দিচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে।

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ চলবে সকাল ১০টা সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটি। সারা দেশ থেকে দলীয় প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের ডাকা হয়েছে। 
প্রশিক্ষণের জন্য এর আগে নৌকা প্রতীকের প্রতিটি আসন থেকেই পাঁচজন পোলিং এজেন্ট চাওয়া হয়েছিল।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক ও ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, পোলিং এজেন্ট নিয়োগকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পোলিং এজেন্ট নিয়োগ করা জরুরি।

আসন্ন ভোটে ৩০০ আসনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার। আর বুথ থাকবে দুই লাখ ৪১ হাজার। প্রত্যেক বুথে দুইজন করে পোলিং এজেন্ট রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। 

আরবি 
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর