ভোটের লড়াইয়ে সরব আছেন ৯৪ নারী প্রার্থী

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

এবারের সংসদ নির্বাচনে নারী প্রার্থী মনোনয়ন অতীতের চেয়ে বেড়েছে। বিভিন্ন আসনে এবার ভোটযুদ্ধে নেমেছেন ৯৪ জন, যা গতবার ছিলো ৬৪ জন। নারী প্রার্থীদের মধ্যে যেমন আছেন প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতার মত হেভিওয়েট প্রার্থী, তেমনই আছেন সঙ্গীতশিল্পী, অভিনয়শিল্পীর মতো সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ। চলুন জেনে নেই, উল্লেখযোগ্য নারী প্রার্থীদের কথা।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী তিনি। বরাবরের মতই এবারও প্রার্থী হয়েছেন গোপালগঞ্জ-৩ আসনে। ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত এই আসনটিতে কখনোই হারেননি শেখ হাসিনা। 

রংপুর-৬ আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। দেশের প্রথম নারী স্পিকার প্রথমবার সরাসরি সংসদ সদস্য হন ২০১৪ সালে শেখ হাসিনার ছেড়ে দেয়া আসনে উপনির্বাচনে। এর আগে ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

জাতীয় সংসদের উপনেতা প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী লড়ছেন শেরপুর-২ আসনে। ১৯৯১ সাল থেকে এই আসনে পাঁচবার সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবারও আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়ছেন চাঁদপুর-৩ আসনে। ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য তিনি।
এবার গাজীপুরের পাঁচটি আসনের তিনটিতেই নারী প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। তাদের মধ্যে গাজীপুর-৪ আসনে লড়ছেন প্রয়াত জাতীয় নেতা তাজউদ্দিন আহমদের কন্যা তিনবারের এমপি সিমিন হোসেন রিমি। 

অন্যদিকে গাজীপুর-৫ আসনে চতুর্থবারের মত দলের প্রার্থী মেহের আফরোজ চুমকি। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ময়েজদ্দিনের কন্যা তিনি। 

মানিকগঞ্জ-২ আসনের টানা দুইবারের সংসদ সদস্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। এরআগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। অবশ্য এবার স্বতন্ত্র প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়েছেন মমতাজ।

এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী হয়ে নজড় কেড়েছেন তিনি।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন শারমিন আক্তার নিপা ওরফে চিত্রনায়িকা মাহিয়া মাহী। মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। 

এছাড়া ঢাকা-১৮ আসনে লাঙ্গল নিয়ে লড়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। আওয়ামী লীগ এখানে প্রার্থী না দিলেও এক স্বতন্ত্র প্রার্থীর সাথে তাকে করতে হবে শক্ত প্রতিদ্বন্দ্বিতা।

জাতীয় পার্টি থেকেই ঢাকা-১ আসন থেকে নির্বাচন করছেন দৈনিক যুগান্তরের প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম। এখানে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সালমান এফ রহমান।

রাজনীতিতে হেভিওয়েট ও সংস্কৃতি জগতের জনপ্রিয় মুখ এসব প্রার্থীসহ এবারের নির্বাচনে বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসাবে লড়াই করছেন ৯৪ জন নারী। 

একাত্তর/এসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্বাদশ জাতীয় নির্বাচন হলেও মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদধারীদের নৈতিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর