প্রথমবার এমপি হওয়া প্রথম পিতা হওয়ার মতো: ইবরাহিম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম

প্রথমবার সংসদ সদস্য হওয়া প্রথমবার পিতা হওয়ার মতো আনন্দের বলে মন্তব্য করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বুধবার সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন কল্রাণ পার্টির চেয়ারম্যান।

আগে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে থাকলেও, নির্বাচনের আগমুহূর্তে ভোটে অংশ নেয় বাংলাদেশ কল্যাণ পার্টি। নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে জয়ী হয়েছেন ইবরাহিম। এই আসনে আওয়ামী লীগের কোনও প্রার্থী ছিলো না। এ আসনে স্বতন্ত্র হয়ে বর্তমান সংসদ সদস্য জাফর আলম নির্বাচন করলেও, আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় অংশই ইবরাহিমের পক্ষে ছিলেন।

সংসদ সদস্য হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতা হওয়ার মতো।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এত সংক্ষেপে তাড়াহুড়ো করে বলার প্রয়োজন নেই। পরে বলবো ইনশাআল্লাহ।

কেএসএইচ
সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, দলীয় কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না।
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা।
প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 
নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। দিনব্যাপী এই আয়োজন দুই ধাপে অনুষ্ঠিত হবে—সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর