কাদের-চুন্নুকে বাদ দেয়া হয়নি, সরানো হয়েছে: রওশন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২ পিএম

জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টি থেকে নয়, শুধু তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান দাবিদার রওশন এরশাদ। পাশাপাশি সবাইকে এরশাদের আদর্শের জাতীয় পার্টিতে ফিরে আসারও আহবান জানান তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে গেলো ২৮ জানুয়ারি জাতীয় পার্টি থেকে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন রওশন এরশাদ। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন তিনি।

এদিন জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের ব্যর্থতার জন্য পার্টিতে বিপর্যয় নেমে এসেছিল। ওই দুইজনকে শুধুমাত্র তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়নি। তারা সংসদে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করবেন। আশা করি সেখানে তারা যোগ্যতার প্রমাণ দিতে পারবেন।

তিনি আরও বলেন, একটি মহল জাতীয় পার্টিতে এরশাদ ভক্তদের কোণঠাসা করে রেখেছিলো, তারা দলের অনেক ক্ষতি করেছে। জিএম কাদের এবং মুজিবুল হক চুন্ন পার্টি থেকে এরশাদের নাম মুছে ফেলতে নানা ষড়যন্ত্র করেছিলো। 
এদিকে দলকে সঠিক পথে নিয়ে আসতে আগামী ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিলের মধ্যদিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেয়া হবে বলেও জানান তিনি। 

সামনের দিনে দলকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান রওশন এরশাদ।

এদিন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন। আরও উপস্থিত ছিলেন- জাপার রওশনপন্থি মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

 

আরবিএস
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর