ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান রাকিব। তিনি দেশের প্রাচীন এই ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

বুধবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ভয়েজেস অব দ্য ওয়ার্ল্ড: অ্যা সেলেব্রেসন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ অনুষ্ঠানে প্রধান কি-নোট স্পিকার হিসেবে অংশ নেবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

একই দিনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘ভাষাগত বৈচিত্র্য আলিঙ্গন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণে একটি ইন্টারেক্টিভ সাংস্কৃতিক সন্ধ্যা’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

তাই ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক উল্লিখিত সময়ে অথবা সাদ্দাম হোসেন দেশে ফেরার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রাকিবুল হাসান রাকিব দায়িত্ব পালন করবেন।

এআর
বিগত ফ্যাসিস্ট রেজিমে বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তবুদ্ধির চর্চার পথ নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো যে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের সব অন্যায়, অপরাধের বিরুদ্ধে সবসময় আপসহীনভাবে লড়াই করবো এবং সুষ্ঠু সমাজ এবং দেশ গড়ে...
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর