ভোট দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ বিজেপির

আপডেট : ০১ মে ২০২৪, ০৬:০২ পিএম

ভারতের লোকসভা নির্বাচন দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বাংলাদেশ থেকে একমাত্র রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছে প্রথম ধাপের ভোট, শেষ ধাপ হবে পহেলা জুন। এরপর চার জুন ঘোষিত হবে ভোটের ফল।

ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। তারই অংশ হিসেবে আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ জানানো হয়েছে।

নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৪ সাল থেকে টানা দুই দফায় রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিজেপি। বাংলাদেশে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছে।

দলের এক নেতা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন পুরো পৃথিবীকে অবাক করেছে। আর ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু মাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ।

জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি আস্থাশীল এবং আওয়ামী লীগকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে প্রকৃত বন্ধু মনে করে, এই আমন্ত্রণ সেই ইঙ্গিতই বহন করে বলে মনে করেন তিনি।

বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়েছে।

আর আমন্ত্রণ রেখে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড. সেলিম মাহমুদকে ভারত সফরের জন্য মনোনীত করা হয়েছে সূত্রটি নিশ্চিত করেছে।

এই সফর হবে পাঁচ দিনের। পহেলা  মে থেকে পাঁচ মে পর্যন্ত। সফরে আওয়ামী লীগ প্রতিনিধির সাথে বিজেপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক হবে। আর দিল্লির বাইরে বিজেপির নির্বাচনী প্রচারণা সরেজমিনে দেখানোর জন্য বিজেপি আওয়ামী লীগ প্রতিনিধিকে ছত্তিশগড়ে নিয়ে যাবেন। 

আরবি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর