ইরানের দূতাবাসে গিয়ে যা বললেন মির্জা ফখরুল

আপডেট : ২৩ মে ২০২৪, ০১:২৮ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিহত হওয়ায় শোক জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে ইরানের দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

শোক বইয়ে স্বাক্ষর শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমি ও আমাদের দল এবং দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রদূতের দূতাবাসে এসে শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন তখনই তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এমন মৃত্যু কাম্য নয়। প্রেসিডেন্টের পরিবার আত্মীয়স্বজনসহ ইরানের জনগণ যেনো এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেটাই কাম্য।

এআর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর