জাতীয় পার্টি ও সমাজতান্ত্রিক দলের ২০ দফা সুপারিশ

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৭:২১ পিএম

দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে ১২ দফা সুপারিশ করেছে জার্তীয় পার্টি (কাজী জাফর)। একই সঙ্গে বিদ্যমান সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাসহ আট দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (আম্বিয়া)।  

শনিবার বিকেল প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মত বিনিময় শেষে এই কথা জানান জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (আম্বিয়া) শরীফ নুরুল আম্বিয়া।

দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, সর্বদলীয় সর্বগ্রাসের সঙ্কট মোকাবেলা করতে কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। দেশের এই দুর্যোগময় মুহূর্তে সরকার অত্যন্ত সাহসিকতার সঙ্গে যে কাজ করে যাচ্ছে। তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়ে ১২ দফা সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, দেশের বিরাজমান সঙ্কট সমাধানে সময় লাগবে। এই সময় দিতে দেশবাসীসহ আরও দল প্রস্তুত আছে। এরপর একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়েছে। 

এদিকে, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিচারের দাবিসহ তারা যেন আর নির্বাচন করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (আম্বিয়া)। 

দলটির নেতা শরীফ নুরুল আম্বিয়া বলেন, বিদ্যমান সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাসহ আট দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করেছেন, মাঠ প্রশাসনে রদবদলের ক্ষেত্রে ‘লটারি’...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর