উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। 

বুধবার সকালে তার রিমান্ড শুনানিতে এই আদেশ দেয়া হয়। এছাড়া উত্তরার থানার আলাদা আরও দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এদিকে উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় অ্যাড মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর দুই দিনের রিমান্ড দেন বিচারক। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের তিন দিনের রিমান্ড দেয়া। একই সঙ্গে তার ছেলে সৈকতকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

একই থানার একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকেও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার আলাদা তিনটি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

একাত্তর/এসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় তিন জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দায়ের করা মামলায়...
রাজধানীর বাড্ডা ও কোতয়ালী থানার পৃথক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপিসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর