ছয় দিনের রিমান্ডে মমতাজ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

আপডেট : ২২ মে ২০২৫, ১২:৫৮ পিএম

দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২২ মে) সকালে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে।

মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল খায়ের জানান, সকালে আদালত এই রায় দেন। এ সময় তাকে সিংগাইর থানার হত্যা মামলায় চারদিন এবং হরিরামপুর থানায় মারধর ও ভাঙচুরের মামলায় দুইদিনের রিমান্ড দেয়া হয়।

এর আগে সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে মানিকগঞ্জের আদালতে আনা হয়। আদালতে তোলা হলে সিংগাইর থানার হত্যা মামলায় সাত দিনের রিমান্ড এবং হরিরামপুর থানার মারামারির মামলায় পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।

২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চার জন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মজনু মোল্লা বাদি হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন।

এছাড়া হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।

মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবার জাতীয় সংসদে নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।

তার বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, চাকরি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায়। এছাড়া এমপি থাকা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও সংসদ অধিবেশনে গান গেয়ে আলোচনায় আসেন তিনি।

এদিকে, আদালত চত্বর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শতাধিক বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে। ডিম ও জুতা ছুঁড়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

এআরএস
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর