অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: ফারুক

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ফারুক বলেন, এ দেশের জনগণের দাবি, আমাদের দাবি, গণতন্ত্রকামী দলগুলোর দাবি- অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চালানোর চেষ্টা কর‌ছে, এদের রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার।

‘কারো দিকে না তাকিয়ে বাংলাদেশের ১৮ কোটি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি। পানির ন্যায্য হিস্যা আনতে পারেনি। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি।

সরকারের দুর্বলতায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল আলিফ হত্যার শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল তারাই তাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে। তারা দেশের বিভিন্ন আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। তারা বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ, রিকশাওয়ালা হয়ে আসছে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেন সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

একাত্তর/আরএ
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর