শিক্ষার্থী হত্যায় পলকের তিন দিনের রিমান্ড

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ এএম

শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালত আনা হয়। পরে সাত দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন পলকের আইনজীবীরা। পরে দুই পক্ষের শুনানি শেষ রিমান্ডের আদেশ দেন বিচারক। 

তিনি জানান, একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ড আদেশ দেয়া হয়। 

এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান অ্যাড. ফারুকী।

একাত্তর/এসি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম ও শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
কারাগার এবং রিমান্ডে চরম শারীরিক নির্যাতন এবং উন্নত চিকিৎসায় অবহেলার মাধ্যমে পঙ্গু করে দেয়ার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর।...
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
তিন দফা দাবি আদায় না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর