লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে শিক্ষার্থী পেটানোয় কেন রাষ্ট্রদ্রোহ মামলা নয়?

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম

গণফোরাম সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী বলেছেন, ইউনূস সরকার আদিবাসীদের স্বীকৃতি মুছে দিতে ষড়যন্ত্রে পা দিয়েছে। তার প্রশ্ন, যারা লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করলো, তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহ মামলা হলো না?

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

গণফোরাম সভাপতি বলেন, ড. ইউনূসের সরকারকে হুঁশিয়ার করতে চাই, বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও অতীতের সরকারের মতো বিদায় নিতে হবে। সংবিধান নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। রাষ্ট্রের চার মূলনীতি বাতিলের চেষ্টা করবেন না।

গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ফাইল ইমেজ।

তিনি আরও বলেন, বিপ্লবের মধ্য দিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতা এখনও পরিবর্তন হয়নি। এসময় হামলায় সম্পৃক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

একইসঙ্গে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বানও জানান তিনি। 

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া আদিবাসী শিক্ষার্থীরা জানান, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নয়, সাংবিধানিকভাবে তাদের অধিবাসী হিসেবেই স্বীকৃতি দিতে হবে।

এর আগে বুধবার পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে বিক্ষোভ করে ‘পাহাড়ি ছাত্র-জনতা’। এসময় ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ সদস্যরা তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করে পাহাড়ি আন্দোলনকারীরা। এ ঘটনায় বেশ আহত হয়েছেন। 

পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসাথে এই হামলার তদন্তের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরবিএস
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর