ফেব্রুয়ারিতেই ছাত্র-তরুণের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯ পিএম

ফেব্রুয়ারি মাসেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। চলতি মাসে দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটর নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি শুরু নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করতে হবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনো বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে। আমরা পরোপুরিভাবে এখনো বিজয় লাভ করতে পারিনি। রাজনৈতিক দলগুলো ও রাজনৈতিক কাঠামো মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ২৪ পরবর্তী স্পিরিট ধারণ করে আমরা মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটা মানুষের নানা মত ধারণ করে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায় সেই প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো থেকে কি চায় মানুষ সে হিসেবেই আমরা নতুন দল গঠন করতে যাচ্ছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও ছাত্রলীগের চ্যাপ্টার শেষ। হাসিনার পুনর্বাসন বাংলাদেশে হতে দেয়া হবে না। মিডিয়াতে হাসিনার বক্তব্য না প্রচার করার আহ্বান জানাচ্ছি। তার ভাষণ প্রচার করলে ধরে নেয়া হবে তারা ফ্যাসিস্টদের দোসর।

এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমরা মানুষের কাছে কাছে যাবো। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ -এ স্লোগানকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে দলের কাছে মানুষের কী প্রত্যাশা তা জানা হবে।

একাত্তর/আরএ
জুলাই যোদ্ধা, সমন্বয়ক ও সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই সরব রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 
৫ আগস্ট পরবর্তী সময়ে মৌলিক গুণগত লড়াইয়ে পুরনো রাজনৈতিক দলগুলো বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর